ভারতীয় সংসদে সিধুর আসনে রূপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপা গঙ্গোপাধ্যায় ও নভজ্যোত সিং সিধু
রূপা গঙ্গোপাধ্যায় ও নভজ্যোত সিং সিধু

ভারতের প্রখ্যাত বাঙালি অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় এবার সাংসদ হলেন। গতকাল মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতি রূপা গঙ্গোপাধ্যায়কে ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য (সাংসদ বা এমপি) হিসেবে মনোনয়ন দেন। বিজেপি সাংসদ সাবেক ক্রিকেটার নভজ্যোত সিধু রাজ্যসভা থেকে পদত্যাগ করায় ওই শূন্য আসনে রাষ্ট্রপতি রূপা গঙ্গোপাধ্যায়কে মনোনয়ন দেওয়া হয়।

১৯৮৮ সালে টেলিভিশনের ‘মহাভারত’ সিরিয়ালে দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করে তিনি সাড়া ফেলেছিলেন গোটা ভারতে। ‘মহাভারত’-ই অভিনয় জগতে তাঁর আসন পোক্ত করেছিল।
২০১৫ সালে তিনি বিজেপিতে যোগ দেন। এবারের বিধানসভা নির্বাচনে তিনি হাওড়া উত্তর কেন্দ্রে লড়ে পরাজিত হন ক্রিকেটার লক্ষ্মী রতন শুক্লার কাছে। বর্তমানে রূপা বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপতি।