ভারতের জন্য বড় সম্মান বয়ে আনলেন নিরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিপরেসকি পুরস্কার অনুষ্ঠানে নিরাজ গায়ওয়ান (বামে)। ছবি: প্রথম আলো
ফিপরেসকি পুরস্কার অনুষ্ঠানে নিরাজ গায়ওয়ান (বামে)। ছবি: প্রথম আলো

কান চলচ্চিত্র উৎসবের ফিপরেসকি পুরস্কার বা ইন্টারন্যাশনাল ক্রিটিকস প্রাইজ বাংলাদেশের জন্য আলাদা অর্থবহ হয়ে থাকবে সব সময়। কারণ কান উৎসবের এই পুরস্কারটির সঙ্গেই জড়িয়ে আছে বাংলাদেশের সিনেমার অন্যতম সুখময় স্মৃতি। এই পুরস্কার জিতে তারেক মাসুদের মাটির ময়না শুরু করেছিল অসাধারণ এক অধ্যায়। এ বছরের সেই ফিপরেসকি পুরস্কার ঘোষণা হয়েছে আজ শনিবার খানিক আগে। ( বাংলাদেশ সময় রাত ৯ টা ৩০ মিনিট)।
প্রতিযোগিতা বিভাগের ছবি থেকে এই পুরস্কার জিতেছে হাঙ্গেরির লাজলো নেমেসের ছবি সাউল ফিয়া । আন সার্টেন রিগার্ড বিভাগে ভারতের জন্য বড় সম্মান বয়ে এনেছেন নিরাজ গায়ওয়ান। এই বিভাগ থেকে তাঁর ছবি মাসান জিতেছে পুরস্কার।

কান চলচ্চিত্র উৎসবে নিরাজ গায়ওয়ান। ছবি: এএফপি
কান চলচ্চিত্র উৎসবে নিরাজ গায়ওয়ান। ছবি: এএফপি

‘ আমরা বহুদিন কান উৎসবে কোন পুরস্কার জিতি না। এটি আমার পুরো দেশের জন্য বড় সম্মান।’ পুরস্কার প্রাপ্তির পর এভাবেই বলেছেন নিরাজ গায়ওয়ান।
একই সময়ে ঘোষিত ইকুমেনিকাল জুরি পুরস্কার জিতেছেন ইতালির পরিচালক ন্যানি মরেত্তি তাঁর ছবি ‘মিয়া মাদরে’ এর জন্য।