ভার্মার আন্তর্জাতিক সিনেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নিউক্লিয়ার’ সিনেমার পোস্টার
‘নিউক্লিয়ার’ সিনেমার পোস্টার

অমিতাভ বচ্চনকে নিয়ে ‘সরকার থ্রি’র শুটিং এখনো শেষ হয়নি। এরই মাঝে শোনা গেল, রাম গোপাল ভার্মা নির্মাণ করবেন আন্তর্জাতিক সিনেমা। ‘নিউক্লিয়ার’ নামের সিনেমাটিতে অভিনয় করবেন ভারতসহ বিভিন্ন দেশের তারকারা।

রাম গোপাল ভার্মা তাঁর এই সিনেমার তথ্য টুইটারে প্রকাশ করেছেন। ধারণা করা হচ্ছে, সিনেমাটি করতে ৩৪০ কোটি রুপি খরচ হবে। ভার্মা টুইটারে সিনেমাটির পোস্টার পোস্ট করে লেখেন, এটা ভারতের ব্যয়বহুল চলচ্চিত্রের তুলনায়ও বেশি ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে। এই বিষয়ের ওপর এ পর্যন্ত ভারতে কোনো ছবি নির্মিত হয়নি। ছবিটি সন্ত্রাসবাদ নিয়ে। সেখানে দেখানো হবে পারমাণবিক বোমা ভুল মানুষের কাছে থাকলে বিশ্ব কী অবস্থার মুখোমুখি হতে পারে।

জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ঘটা পারমাণবিক বিপর্যয়ের কথা ভোলা অসম্ভব। যদি তেমন একটি পারমাণবিক বোমা ফেলা হয় এই সময়ে, তবে কী অবস্থা হবে? যদি মুম্বাইয়ের মতো একটি বড় শহরে পারমাণবিক বোমা ফেলা হয়, তবে অবশ্যই তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটবে এবং পৃথিবী ধ্বংস হবে।

সিএমএ গ্লোবাল সিনেমাটি প্রযোজনা করছে। ছবিতে অভিনয় করবেন ভারত, আমেরিকা, চায়না, রাশিয়া, ব্রিটেন ও ইয়েমেনের তারকারা। ভারত, আমেরিকা, চায়না ও রাশিয়াতে ছবিটির শুটিং করা হবে। ‘সরকার থ্রি’ সিনেমার শুটিং শেষ হলেই এই ছবির কাজ শুরু হবে।

হিন্দুস্তান টাইমস