ভার্মার ছবিতে মিঠুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিঠুন চক্রবর্তী
মিঠুন চক্রবর্তী

গত সপ্তাহে রাম গোপাল ভার্মার জন্মদিনে উপস্থিত হলেন মিঠুন চক্রবর্তী। অনেকেই অবাক হয়েছেন তাঁর আগমনে। এবার খোলাসা হলো। ভার্মার জন্মদিনে কেন উপস্থিত ছিলেন মিঠুন।

গুঞ্জন উঠেছে ভার্মার পরবর্তী ছবিতে কাজ করবেন মিঠুন। ‘সরকার থ্রি’র পরেই ভার্মা হাত দেবেন সে ছবিতে। এই বছরের মে মাসেই শুরু হতে পারে ছবির শুটিং। ছবিটি হরর ঘরানার। এখনো নাম ঠিক হয়নি। তবে শোনা যাচ্ছে, অভিষেক বচ্চন থাকবেন প্রধান চরিত্রে। ছবির গল্প গড়ে উঠেছে একজন এনকাউন্টার বিশেষজ্ঞ পুলিশকে কেন্দ্র করে। পাণ্ডুলিপিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। মিঠুনের চলমান শুটিং শেষ হলেই ছবির কাজ শুরু হবে।
মিঠুনকে দেখা যাবে বাউল সংগীতশিল্পী হাসন রাজার চরিত্রে। রাম গোপাল ভার্মা পরিচালিত ‘সরকার থ্রি’ শিগগির মুক্তি পাচ্ছে সিনেমা হলে। ডিএনএ