ভালোবাসার দিনে গোলাপ আর রহস্যময়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুল দেওয়ার পাশাপাশি সালমানের গালে ভালোবাসার চুমুও এঁকে দেন তাঁর ভক্ত
ফুল দেওয়ার পাশাপাশি সালমানের গালে ভালোবাসার চুমুও এঁকে দেন তাঁর ভক্ত

এবারের ভালোবাসা দিবসে দারুণ উপহারই পেয়েছেন ‘বিগহার্ট লাভারবয়’ সালমান খান। তাঁর ভালোবাসায় ডুবে থাকা এক রহস্যময়ী তরুণীর সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন বলিউডের কাঙ্ক্ষিত এই ব্যাচেলর। ওই তরুণীর কাছ থেকে খান সাহেব শুধু গোলাপ ফুলই যে উপহার পেয়েছেন তা নয়, ভালোবেসে সালমানের গালে চুমুও এঁকে দিয়েছেন তিনি। সালমানকে ফুল আর চুমু দেওয়ার সময় তাঁদের ক্যামেরাবন্দী করা হয়। পরে সেই ছবি প্রকাশিতও হয়েছে।
ছবি দুটি প্রকাশিত হওয়ার পরপরই অনলাইনে শোরগোল ওঠে। অবশ্য পরে জানা গেছে, ওই তরুণী সালমানের প্রেমিকা কিংবা বিশেষ কেউ নন। তিনি সালমানের সঙ্গে অভিসারেও মাতেননি। সালমানের বিশাল একজন ভক্ত তিনি। পছন্দের তারকাকে অনেক ভালোবাসেন তিনি। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্ডিয়া টুডে।
প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, ভালোবাসার উপহার হিসেবে সালমানকে গোলাপ ফুল দিচ্ছেন ওই তরুণী। আর কিছুটা লাজুক হেসে ফুল নিচ্ছেন সালমান। আরেকটি ছবিতে দেখা যায়, সালমানের গালে চুমু দিচ্ছেন ওই তরুণী। আর হাসি ঝলমল করছে সালমানের চোখেমুখে। শুধু তা-ই নয়, লজ্জায় লাল হয়ে আছে সুদর্শন সালমানের মুখ।
বলতেই হয়, এবারের ভালোবাসা দিবসটা জীবনে কোনো দিনও হয়তো ভুলতে পারবেন না সালমানভক্ত ওই তরুণী। বহুদিন পরও হয়তো তাঁর মনের ক্যানভাসে ভেসে উঠবে বিশেষ এই দিনটির কথা। কারণ এদিন যে সবচেয়ে প্রিয় তারকাকে ভালোবেসে ফুল ও চুমু দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি।