ভালোর দিকে দিলীপ কুমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিলীপ কুমার
দিলীপ কুমার

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিলীপ কুমারকে গতকাল বুধবার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। তাঁর স্ত্রী ও অভিনেত্রী সায়রা বানু আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের জানান, দিলীপ কুমারের অবস্থা এখন আগের থেকে ভালো। তবে চিকিৎসকদের পরামর্শে তাঁকে আজকের দিনটিও হাসপাতালে থাকতে হবে। সায়রা বানু বলেন, চিকিৎসকেরা দিলীপ কুমারের খুব ভালো দেখভাল করছেন।

স্ত্রী সায়রা বানুর সঙ্গে দিলীপ কুমার
স্ত্রী সায়রা বানুর সঙ্গে দিলীপ কুমার

গতকাল কিডনির সমস্যা ও শরীরে পানিশূন্যতার কারণে এই অভিনেতাকে হাতপাতালে নেওয়া হয়। বেশ কিছুদিন ধরেই নানা রকম অসুখে ভুগছেন ৯৪ বছর বয়সী এই অভিনেতা। শেষ তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডিসেম্বরে। বলিউডের অনেক তারকা তখন বর্ষীয়ান এই শিল্পীকে দেখতে গিয়েছিলেন। টুইটারে তাঁর সুস্থতা কামনা করেও পোস্ট দিয়েছিলেন অনেকে। আর সার্বক্ষণিক সঙ্গী হিসেবে তাঁর পাশে স্ত্রী সায়রা বানু তো আছেনই। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন...
দিলীপ কুমার আইসিইউতে