ভারতে অ্যাভেঞ্জার্স সম্ভব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেমো ডি’সুজা ও টাইগার শ্রফ
রেমো ডি’সুজা ও টাইগার শ্রফ

আসছে বলিউডের কোরিওগ্রাফার ও পরিচালক রেমো ডি সুজা পরিচালিত এবং টাইগার শ্রফ অভিনীত ছবি ‘আ ফ্লাইং জ্যাট’। পরিচালকের ভাষায়, সিনেপাড়ায় ‘সুপারহিরো’ ঘরানার ছবি এটি। ভারতে ‘অ্যাভেঞ্জার্স’-এর ​বলিউড সংস্করণ ​তৈরি সম্ভব। টাইগার শ্রফ ছবিটির ট্রেলার ছাড়ার সময় বলেন, ‘যদি আমরা হলিউডের কথা বলি, তাহলে সেখানে আছে “স্পাইডারম্যান”, “সুপারম্যান”, “ক্যাপ্টেন আমেরিকা”। আমাদের গর্ব হওয়া উচিত যে আমরাও একদিন ভারতীয় “অ্যাভেঞ্জার্স” তৈরি করতে পারব। কারণ, আমাদের আছে “কৃশ”, “রা ওয়ান” এবং এখন আছে “আ ফ্লা​ইং জ্যাট”।’
রেমো ডি সুজা সুপারহিরো ছবি তৈরির যৌক্তিকতা নিয়ে বলেন, ‘এটা আশ্চর্যের বিষয় যে এখানে কেউ যদি “সুপারম্যান” তৈরি করে, তখন বলা হয় “খবরদার, আগার ‘স্পাইডারম্যান’ বানায়া তো...” সেখানে যদি “সুপারম্যান”, “স্পাইডারম্যান”, “ক্যাপ্টেন আমেরিকা”, “অ্যাভেঞ্জার্স” বানতে পারে তো আমরা নির্মাণ করতে পারব না কেন?’
ভারতেও আছে সুপারহিরো, যেমন ‘শক্তিমান’ অথবা জ্যাকি শ্রফের ‘শিবা কা ইনসাফ’, হৃতিক রোশনের ‘কৃশ’কে হিন্দি চলচ্চিত্রের প্রথম দিকের সুপার​হিরো হিসেবে ধরা হয়।
রেমো আরও বলেন, ‘আমি এমন একজন সুপারহিরো চাই, যে খুবই সাধারণ, আকর্ষণীয় এবং আমাদের মতো। তাঁর আছে শক্তি কিন্তু সে জানে না কেমন করে সে এটা ব্যবহার ক​রবে।’ 

আসছে আগস্টে ছবিটির মুক্তির কথা আছে। ছবিটিতে আরও অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ।
মিডডে