ভূতের চরিত্রে জেনেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনেলিয়া ডি সুজা
জেনেলিয়া ডি সুজা

‘ফোর্স’ ছবিতে জেনেলিয়া ডি সুজা ‘মায়া’ নামের একটি চরিত্রে অভিনয় করেছিলেন। গুঞ্জন উঠেছিল ‘ফোর্স টু’তে তিনি থাকছেন না। এবার শোনা গেল, তিনি থাকছেন, তবে ভূত হয়ে।
‘ফোর্স টু’ ছবিতে জন আব্রাহামের সঙ্গে নায়িকা হিসেবে সোনাক্ষী সিনহা অভিনয় করছেন। আর ‘মায়া’ চরিত্রে জেনেলিয়াই থাকছেন। তাঁকে দেখা যাবে ভূতের চরিত্রে। এটি একটি অতিথি চরিত্র।
খবরটি নিশ্চিত করে ছবিটির প্রযোজক বিপুল অম্রুতলাল শাহ বলেন, ‘জেনেলিয়া এই ছবির একটি অংশ। প্রথম কিস্তিতে তিনি খুবই সুন্দর একটি চরিত্রে ছিলেন। জন ও জেনেলিয়ার প্রেমের রসায়ন খুবই গ্রহণযোগ্য হয়েছিল ভক্তদের কাছে। সুতরাং “ফোর্স টু”তে আমরা তাঁর চরিত্রের জন্য মজার কিছু লিখেছি। এটা একটি অতিথি চরিত্র কিন্তু গল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ছবিতে সে জনকে সাহায্য করে ও ছবিকে সামনের দিকে নিয়ে যায়।’
ছবিটি পরিচালনা করেছেন অভিনয় দেও। খুব শিগগিরই ছবিটির মুক্তি দেওয়ার কথা আছে। ডিএনএ