ভেঙে গেল যেসব জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিচালক করন জোহরের উপস্থাপনায় ‘কফি উইথ করন’ একটি জনপ্রিয় শো। বলিউড তারকা জুটিদের নিয়ে বেশ আড্ডা জমে এখানে। উঠে আসে সিনেপাড়াসহ ব্যক্তিগত জীবনের খোঁজখবর। ‘কফি উইথ করন’ নিয়ে আর কোনো কথা নয়। কথা হবে সেই সব জুটি নিয়ে, যাঁরা এই শোতে এসেছিলেন জুটি হয়ে, এখন থাকছেন আলাদা ঘরে।
কারিনা কাপুর ও শহীদ কাপুর
কারিনা কাপুর ও শহীদ কাপুর

কারিনা কাপুর ও শহীদ কাপুর
কারিনা কাপুর ও শহীদ কাপুরের প্রেম ভেঙেছে এক দশক। কারিনা চলে গেলেন পতৌদি নবাবের ঘরে। শহীদ বিয়ে করলেন মিরা রাজপুতকে। ইতিমধ্যে শহীদ মেয়ের বাবা হয়েছেন। সন্তানের অপেক্ষায় আছেন কারিনাও। কিন্তু তাঁরা একসময় জুটি বেঁধে এসেছিলেন কফি উইথ করন অনুষ্ঠানে।

বিপাশা বসু ও জন আব্রাহাম
বিপাশা বসু ও জন আব্রাহাম

বিপাশা বসু ও জন আব্রাহাম
‘জিসম’ সিনেমার রসায়ন যেন বাস্তবেই নেমে এসেছিল। জন আব্রাহাম ও বিপাশা জুটির প্রেম বলিউড পাড়াকে বেশ জমিয়ে রেখেছিল। ‘কফি উইথ করন’ শোতে তাঁরা থাকবেন না, তাই কি হয়? এসেছিলেনও। তারপর খুব সুন্দরভাবে দুজন পাড়ি জমিয়েছেন দুদিকে। জন বিয়ে করলেন প্রিয়া রানচালকে আর বিপাশা বিয়ে করেন করন সিং গ্রোভারকে।

সুজানে খান ও হৃতিক রোশন
সুজানে খান ও হৃতিক রোশন

সুজানে খান ও হৃতিক রোশন
শুরুটা হয়েছিল বেশ মিষ্টি প্রেমে। গড়িয়েছিল বহুদিন। বিয়ে, সংসার, সন্তান কত-কী! কিন্তু সব সুখেরই নাকি একটি ইতি থাকে। সুজানে খান ও হৃতিক রোশনের বেলায়ও তা-ই ঘটল। কয়েক বছর আগে ছিঁড়ে গেল দুজনের বাঁধন। এখন তাঁরা আলাদা। কফি উইথ করনে কিন্তু এসেছিলেন জুটি হয়েই।

অনুশকা শর্মা ও রণবীর সিং
অনুশকা শর্মা ও রণবীর সিং

অনুশকা শর্মা ও রণবীর সিং
‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতে অভিনয়কালেই প্রেমে জড়িয়ে পড়েন অনুশকা শর্মা ও রণবীর সিং। সে প্রেম গড়ায় কিছুদিন। ‘কফি উইথ করন’ শোতেও উপস্থিত এ যুগল। এরপর অনুশকা চলে গেলেন মাঠের গ্যালারিতে। জড়িয়ে গেলেন খেলোয়াড় বিরাট কোহলির সঙ্গে। আর রণবীর ও দীপিকার প্রেমের গুঞ্জন হাল আমলের সিনেপাড়ার অন্যতম খোরাক।

শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুর
শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুর

শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুর
নিজেরা স্বীকার করেননি। তাতে কী? ভক্তরা ভাবতেন প্রেমে জড়িয়েছিলেন দুজন। ভক্তদের জানতে চাওয়ার আবদারে কিছুই বলেননি তাঁরা। কেবল মুচকি হেসেছেন। ‘কফি উইথ করন’ শোতে এসেছিলেন জুটি হয়ে। শেষমেশ ভক্তদের নিরাশ হতে হয়েছে। ‘আশিকি টু’ ছবির রসায়ন যে বাস্তবে মেলেনি।