ভয় নেই সোনাক্ষীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনাক্ষী সিনহা
সোনাক্ষী সিনহা

নৈব নৈব চ! বড় পর্দার তারকারা একটা ব্যাপার সব সময় এড়িয়ে যেতে চান। একই ছবিতে একাধিক বড় তারকার উপস্থিতি। এতে যে নিজের ওপর আলোটা কম পড়ে, গুরুত্ব কমে যায়। কিন্তু সোনাক্ষী সিনহা দাবি করছেন, তাঁর এমন বাতুলতা নেই। একাধিক নায়িকার সঙ্গে অভিনয় করতে কোনো ভয় নেই তাঁর।
নতুন ছবি অ্যাকশন জ্যাকসন-এ সোনাক্ষীকে অভিনয় করতে হয়েছে আরও দুই নায়িকার সঙ্গে। অজয় দেবগনের বিপরীতে নায়িকা তিনি শুধু একা নন। এটাই সোনাক্ষীর এমন প্রথম অভিজ্ঞতা। কিন্তু এতে তিনি নিজেকে মোটেও অরক্ষিত ভাবেন না। বললেন, ‘আমি মনে করি, এরই মধ্যে নিজেকে বলিউডে এমনভাবে প্রতিষ্ঠিত করেছি, যেখানে দুটো আরও নায়িকা থাকলে নিজেকে অরক্ষিত ভাবার কোনো কারণ নেই। আমি বরং আরও দুই নায়িকার সঙ্গে আমার এই চরিত্রটা ভীষণ উপভোগ করেছি। এই প্রথম একাধিক তারকার ছবিতে কাজ করলাম। এটা আমার জন্য আনন্দের অভিজ্ঞতাই ছিল।’ পিটিআই।