ভয়কেই ভয়!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নায়িকারা আসলে কিসে ভয় পান? বলিউডি তত্ত্ব মানলে, বেমক্কা হাজির তেলাপোকা থেকে শুরু করে ‘হু হু হা হা’ অট্টহাসির ভিলেন। রোমান্টিক দৃশ্য লাগলে বজ্রপাত। কিন্তু সত্যিকারের জীবনে? আনুশকা শর্মা জানালেন, তিনি ভয় পান ভয়কেই।
সোনম কাপুরের নতুন ছবি নীরজাকে শুভকামনা জানিয়ে আনুশকার টুইট, ‘ভয় ব্যাপারটাকেই সবচেয়ে বেশি ভয় পাই। সব সময় চাই, কোনো কিছু করতে গিয়ে যেন ভয় পেয়ে না যাই।’
নীরজায় সোনম দুঃসাহসী বিমানবালার চরিত্রে অভিনয় করেছেন। যাঁর সাহসী ভূমিকায় বেঁচে গিয়েছিল সন্ত্রাসীদের হাতে জিম্মি যাত্রীর প্রাণ।
এনএইচ-টেন ছবিতে এমনই সাহসী আরেক নারীর চরিত্রে অভিনয় করেছেন আনুশকা। আনুশকা-সোনমরা যেন এই বার্তা ছড়িয়ে দিতে চান, জড়িয়ে ধরার ছল খুঁজতে নায়কদের বজ্রপাতের অপেক্ষায় থাকার দিন ফুরাল বলে! আইএএনএস।