মডেলরাও অভিনয় পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেমি খের
শেমি খের

মডেল থেকে অ​ভিনেত্রী হয়েছেন এমন তারকা কম নয়। তবু যেন সমালোচনা থেকেই যায়। বলা হয়, মডেলরা অভিনয় করতে পারেন না। তবে এমন কথা একদম মানতে নারাজ ‘মির্জা’ অভিনেত্রী সাইয়ামি খের।


সম্প্রতি মুক্তি পেয়েছে সাইয়ামি অভিনীত রাকেশ ওম প্রকাশ মেহরা পরিচালিত ছবি ‘মির্জা’। সেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন অ​নিল-পুত্র হর্ষবর্ধন কাপুর। মডেল হিসেবে প্রতিষ্ঠা পাওয়া এই অভিনেত্রী প্রবলভাবে বিরোধিতা করেছেন এ​ই কথার সঙ্গে, মডেলরা অভিনয় করতে পারেন না। সাইয়ামি উদাহরণ দিয়ে বলেন, ‘প্রত্যেকেই অভিনেতা। আমি জানি না কোথা থেকে মানুষের মনে এই চিন্তা ঢুকেছে। প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন এখন বলিউডের সেরা তারকা। তারাও মডেল ছিলেন।’

তবে মডেলিং করা এবং ছবিতে অভিনয় করা যে এক নয়, এটি স্বীকার করেছেন তিনি। বলিউডে এটি তাঁর প্রথম ছবি হলেও ক্যামেরার সামনে তিনি এর আগেও দাঁড়িয়েছেন। ২০১৫ সালে তেলেগু ছবিতে অভিনয় করে সিনে জগতে প্রবেশ করেন তিনি। যদিও সেটা ছিল একদমই ব্যবসায়িক মাসালা নির্ভর সিনেমা। তবে ওই ছবিতে কাজ করে অভিনয়ে বেশ অভিজ্ঞতা হয় এ অভিনেত্রীর।


সাইয়ামি অভিনীত ‘মির্জা’ ছবিটি শুক্রবারে মুক্তি পেয়েছে। প্রাচীন লোকগাথা মির্জা-সাহিবার কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ছবিটি।
হিন্দুস্তান টাইমস