মধ্যরাতে মুম্বাইয়ের পথে কী করছিলেন অভিষেক-ঐশ্বরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেক-ঐশ্বরিয়া
অভিষেক-ঐশ্বরিয়া

সেদিন বুধবার, মধ্যরাত। মুম্বাই শহরের বান্দ্রার হাইওয়ে। দুর্বার গতিতে হাইওয়েতে চলছিল একটি গাড়ি। গাড়ির ভেতরে বসা দুই নারী-পুরুষকে দেখে চমকে উঠেছিলেন এক পথচারী। চমকে ওঠাই স্বাভাবিক। কেননা গাড়ির ভেতরে যাঁরা ছিলেন, তাঁদের ওই সময়ে রাস্তায় দেখতে পাবেন তেমনটা আশাই করেননি সেই পথচারী। গাড়িতে ছিলেন ঐশ্বরিয়া রাই আর অভিষেক বচ্চন।

মধ্যরাতেই ওই পথচারী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘এখনই ঐশ্বরিয়া আর অভিষেক বচ্চনকে দেখলাম। সাদা বেন্টলি গাড়িতে চড়ে বান্দ্রার রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ড্রাইভিং এনজয় করছিলেন ওঁরা।’
সূত্র জানায়, ১০ আগস্ট বুধবার রাতে ‘রুস্তম’-এর বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন অমিতাভ, অভিষেক ও ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি দেখে বের হওয়ার পর অমিতাভ আলাদা গাড়িতে বেরিয়ে যান। অন্য গাড়িতে ওঠেন অভিষেক-ঐশ্বরিয়া। তা দেখেই অনেকের মনে হয়েছিল, নিশ্চয়ই অন্য কোনো পরিকল্পনা রয়েছে এই দম্পতির।
ঠিক তা–ই। রাতের শহরে লং-ড্রাইভে বেরিয়েছিলেন তাঁরা এবং পড়ে গেলেন এক অনুরাগীর নজরে। এত দিন পর তাঁদের নিজেদের মতো সময় কাটাতে দেখে বলিউডের অনেকেই বলছেন, তাঁদের ভেতরে হয়তো এত দিন অভিমান চলছিল। সেসব এবার মিটেছে বলেই মনে করছে বলিউড। পিংক ভিলা