মনমোহন সিংয়ের চরিত্রে অনুপম খের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কংগ্রেস দলীয় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে এবার একটি চলচ্চিত্র তৈরি হচ্ছে। এতে মনমোহন সিংয়ের চরিত্রে অভিনয় করছেন বলিউড তারকা অনুপম খের।

সঞ্জয় বড়ুয়ার বই ‘দ্য এক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এর ছায়া অবলম্বনে নির্মিত হবে এ চলচ্চিত্রটি। মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ভারতের ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

চলচ্চিত্রের চিত্রনাট্য লিখছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক এইচ মেহেতা। ছবিটি পরিচালনা করছেন বিজয় রত্নাকর গুট্টে। প্রযোজনা করছেন সুনীল বোহরা। ছবিটি আগামী ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা। তবে চলচ্চিত্রের অন্যান্য চরিত্রে কারা অভিনয় করবেন, তা এখনো জানা যায়নি।