মমতা কুলকার্নি স্বামীসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের সাবেক অভিনেত্রী মমতা কুলকার্নি (৪২) ও তাঁর স্বামী ভিকি গোস্বামীকে গ্রেপ্তার করেছে কেনিয়ার পুলিশ। মাদক চোরাচালানের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে ভারতের গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, এর আগে ১৯৯৭ সালে মাদক চোরাচালানের অভিযোগে দুবাইতে গ্রেপ্তার হয়েছিলেন ভিকি গোস্বামী। ভিকির সঙ্গে দুবাইয়ে জেলখানায় দেখা করতে গিয়ে আলোচনায় আসেন বলিউডের নব্বইয়ের দশকের আলোচিত এই অভিনেত্রী। ভিকি ২০১২ সালে জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই মমতা কেনিয়ার রাজধানী নাইরোবিতে স্বামীর সঙ্গে বসবাস করছিলেন।
৯০-এর দশকে মমতার অভিনীত কারন অর্জুন এবং বাজি দর্শকপ্রিয়তা পেয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে তাঁর চায়না গেইট মুখথুবড়ে পড়ে। ২০০১ সালে সেন্সর এবং ২০০২ সালে কাভি তুম কাভি হাম ছবি ফ্লপ হওয়ার পর থেকে হারিয়ে যান মমতা।