মল্লিকার শেষে কেন শেরাওয়াত

বাবার প্রতি অভিমান করে তাই নিজের নামটাই পাল্টে ফেলেন রিমা। হয়ে যান ‘মল্লিকা’

বাবা ভর্ৎসনা না করলে বলিউডে হয়তো রিমা লাম্বা নামেই পরিচিত হতেন তিনি। বাবা মুকেশ কুমার লাম্বা চাইতেন না মেয়ে অভিনয় করুক। এমনকি এই পেশাকে খুব ভালো চোখে দেখতেন না তিনি। যদিও মুকেশ কুমার লাম্বার নামটি আজ মল্লিকার জন্যই পরিচিত!
বাবার প্রতি অভিমান করে তাই নিজের নামটাই পাল্টে ফেলেন রিমা। হয়ে যান ‘মল্লিকা’। শুধু কি অভিমান? না, নামটা পাল্টে পিতৃতান্ত্রিকতার গালেও একটা চপেটাঘাত করতে চেয়েছেন মল্লিকা। তাই নামের শেষে লাম্বার বদলে জুড়ে দিলেন মায়ের বংশের পদবি ‘শেরাওয়াত’। বলিউডে ঢোকার শুরুর দিকে মা সন্তোষ শেরাওয়াতই পাশে দাঁড়িয়েছিলেন।

তাঁর বাবার ধারণা ছিল, মেয়ে অভিনয়ে গিয়ে পরিবারের নাম ডোবাবে। সমাজে আর মুখ দেখানো যাবে না।

বেশ কিছুদিন কাজ থেকে দূরে থাকার পর এখন ওয়েবে নাম লেখালেন মল্লিকা

বেশ কিছুদিন কাজ থেকে দূরে থাকার পর এখন ওয়েবে নাম লেখালেন মল্লিকা। তারই প্রচারে এসে ক্যারিয়ারের শুরুর দিককার এই গল্পগুলো শোনালেন মল্লিকা।। তিনি বলেন, ‘এটা পিতৃতান্ত্রিকতার বিরুদ্ধে আমার প্রতিবাদ। বাবা বলেছিল, “সিনেমাতে গেলে ও পরিবারের নাম ডোবাবে। আমি তোমাকে ত্যাগ করছি।”

মার্ডার, ওয়েলকাম, ডাবল ধামাল, ডার্টি পলিটিকস, শাদি সে পহেলেসহ আরও অনেক ছবিতে কাজ করেছেন তিনি।

আমি বলেছি, ঠিক আছে, আমিও তোমার নাম ত্যাগ করছি। হ্যাঁ, তুমি আমার বাবা। তোমাকে সম্মান করি, ভালোবাসি। কিন্তু আমি আমার নামের সঙ্গে মায়ের নামের অংশ ব্যবহার করব। এ কারণেই আমি শেরাওয়াত ব্যবহার করি। এটা আমার মায়ের নামের অংশ।’

২০০৩ সালে খোয়াইশ ছবির মাধ্যমে বলিউডে নায়িকা হিসেবে মল্লিকার অভিষেক হয়েছিল

২০০৩ সালে খোয়াইশ ছবির মাধ্যমে বলিউডে নায়িকা হিসেবে মল্লিকার অভিষেক হয়েছিল। এরপর মার্ডার, ওয়েলকাম, ডাবল ধামাল, ডার্টি পলিটিকস, শাদি সে পহেলেসহ আরও অনেক ছবিতে কাজ করেছেন তিনি।

‘মার্ডার’ ছবিতে এক সাহসী চরিত্রে অভিনয় করে রীতিমতো সাড়া ফেলেছিলেন মল্লিকা।

ওটিটি প্লাটফর্ম এমএক্স প্লেয়ারের থ্রিলার ওয়েব সিরিজ নাকাব-এ প্রভাবশালী এক প্রযোজকের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।