মহৎ প্রাণ সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

শ্রবণ প্রতিবন্ধীদের বিনোদনের জন্য সম্প্রতি সালমান খানের বিয়িং হিউম্যান সংস্থাটিকে এগিয়ে আসতে দেখা গেছে। বলিউডের জনপ্রিয় অভিনেতা হিসেবে দর্শকদের হূদয়ে স্থান পেয়েছেন খান সাহেব। তারকাখ্যাতি ছাড়াও মহানুভব মানুষ হিসেবেও ভক্তদের হূদয়ে ঠাঁই পেয়েছেন ‘দাবাং’খ্যাত বলিউডের এই প্রভাবশালী তারকা অভিনেতা। 
বিয়িং হিউম্যান নামের দাতব্য সংস্থা চালান সালমান। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘কিক’ ছবিটি শ্রবণ প্রতিবন্ধীদের জন্য বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করে আবারও মহত্ত্বের পরিচয় দিলেন তিনি। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ‘কিক’ ছবির বিশেষ প্রদর্শনী
শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ‘কিক’ ছবির বিশেষ প্রদর্শনী


‘বীর’ নামে একটি বিশেষ প্রচারণার অংশ হিসেবে বেঙ্গালুরু, নয়ডা ও মুম্বাইয়ে ‘কিক’ ছবির বিশেষ এই প্রদর্শনী হয়। ছবিটি প্রদর্শনের সময় সাব-টাইটেল ও সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে দর্শকদের বোঝানো হয়। এক টুইটার বার্তায় সালমান এ তথ্য জানান।
‘কিক’ ছবির বিশেষ এই প্রদর্শনের পেছনে ছিল বিয়িং হিউম্যান সংস্থাটি। ভারতে সুবিধাবঞ্চিত শিশুর লেখাপড়া ও স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কাজ করছে সালমান খান পরিচালিত বিয়িং হিউম্যান।