মহাকাশচারী প্রিয়াঙ্কা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কল্পনা চাওলা
কল্পনা চাওলা
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া কোয়ান্টিকোর দ্বিতীয় মৌসুমের শুটিং শেষ করে মাত্র ভারতে এসেছেন। মুম্বাইয়ে পা দিতে না দিতেই তাঁর বাড়িতে জমেছে পরিচালকদের ভিড়। বেশ কিছু ছবির প্রস্তাব আছে এখন এই অভিনেত্রীর কাছে। কিন্তু এখন পর্যন্ত যা খবর পাওয়া গেছে, এর মধ্যে একটি ছবির গুরুত্ব সব থেকে আলাদা। প্রথম ভারতীয় নারী মহাকাশচারী কল্পনা চাওলার একটি বায়োপিকের জন্য প্রস্তাব গেছে প্রিয়াঙ্কার কাছে। তাঁকে প্রয়াত কল্পনার চরিত্রেই দেখা যাবে। সূত্র বলছে, ছবির স্ক্রিপ্ট এরই মধ্যে প্রিয়াঙ্কার হাতে পৌঁছেছে। ভারতের ইতিহাসে কল্পনা একটি গুরুত্বপূর্ণ নাম। তাই এমন চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে কেউ তা হেলায় হারাতে চাইবেন না।
কল্পনা চাওলা ভারতের পাঞ্জাবের মেয়ে। ভারতীয় মার্কিন মহাকাশচারী ছিলেন তিনি। কল্পনা প্রথম ভারতীয় নারী, যিনি মহাকাশে ভ্রমণ করেন। ২০০৩ সালে মহাকাশগামী যান কলাম্বিয়া দুর্ঘটনায় পড়লে প্রাণ হারান তিনি।
এর আগে প্রিয়াঙ্কা চোপড়া ২০১৪ সালে ভারতের মুষ্টিযোদ্ধা মেরি কমের জীবনী নিয়ে তৈরি মেরি কম ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস