মহাতারকার সঙ্গে এই প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যা বালান ও রজনীকান্ত
বিদ্যা বালান ও রজনীকান্ত

নারীদের বেলায় বলিউড বরাবরই একটু বৈষম্যবাদী। সেখানকার ছবিগুলোতে নায়কের কদরই বেশি। আর নায়কের জোড় ছাড়া বলিউডে কোনো ছবি হিট করানো তো আর চাট্টিখানি কথা নয়। এটা বলিউড অভিনেত্রীরা হারে হারে টের পান। অথচ বিদ্যা বালান এমন একজন অভিনেত্রী, যিনি কোনো সুপারস্টার বা মেগা স্টার ছাড়াই নিজের ছবি হিট করাতে সক্ষম। ক্যারিয়ারের এত বছর পর বিদ্যা এই প্রথম কোনো মেগা স্টারের সঙ্গে কাজ করতে যাচ্ছেন।
বলিউডের তিন খান—সালমান, শাহরুখ, আমির—কারও সঙ্গেই কাজ করা হয়নি বিদ্যার। কিন্তু এবার নাকি দক্ষিণ ভারতের মহাতারকা রজনীকান্তের সঙ্গে অভিনয়ের জন্য তিনি চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। যদিও এই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে খবরটি সত্যি হলে এটিই হবে বিদ্যার প্রথম তামিল ছবি।
যে ছবিতে রজনীকান্ত আর বিদ্যার অভিনয় করার কথা চলছে, সেটির পরিচালক পা রঞ্জিত। রজনীকান্তের ‘কাবালি’ ছবিটি তিনিই পরিচালনা করেছিলেন। বলিউড বাবল