মহাবীর প্রশংসা করলেন 'দঙ্গল'-এর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মুক্তি পেয়েছে আমির খানের বহুপ্রতীক্ষিত ছবি 'দঙ্গল'-এর ট্রেলার। বলিউডে ইতিমধ্যে ট্রেলারটি প্রশংসিত হয়েছে। দর্শক, সমালোচক সবাই এখন ছবিটি মুক্তির প্রতীক্ষা করছেন। এবারে প্রশংসা করলেন মহাবীর সিং ফোগাতও, যার জীবন নিয়ে ছবিটি তৈরি হয়েছে।
মহাবীর সিং ফোগাত একজন মল্লযোদ্ধা ও প্রশিক্ষক। আমির খান কয়েক মাস ধরে তাঁর কাছ থেকে জেনেছেন, কীভাবে মহাবীর তাঁর মেয়েদের পেশাদার মল্লযোদ্ধায় পরিণত করেছিলেন।
মহাবীর ও তাঁর মেয়ে রিতু ফোগাত দুজনের কাছেই ট্রেলারটি ভালো লেগেছে। নিজেদের টুইটার অ্যাকাউন্টে দুজনেই তাঁদের ভালো লাগার কথা জানিয়েছেন।
আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাওয়া ছবিটিতে আরও অভিনয় করেছেন সাক্ষী তানওয়ার, ফাতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রা। বলিউড হাঙ্গামা