মহাশ্বেতা দেবীকে নিয়ে ছবি করবেন ইরফান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাশ্বেতা দেবী
মহাশ্বেতা দেবী
ইরফান খান
ইরফান খান

সদ্যপ্রয়াত ভারতীয় সাহিত্যিক মহাশ্বেতা দেবীর জীবন নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করতে চান বলিউড তারকা ইরফান খান।
সাহিত্য আকাদেমি ও জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত বাঙালি সাহিত্যিক মহাশ্বেতা দেবী ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন নিয়ে অসাধারণ সব উপন্যাস লিখেছেন। তিনি সব সময়ই শোষিত মানুষের পক্ষে দাঁড়িয়েছেন। ‘পিকু’খ্যাত অভিনেতা ইরফান খান এই সাহিত্যিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন, তাঁর দেশ মহাশ্বেতা দেবী যে সামাজিক পরিবেশের স্বপ্ন দেখতেন, সে স্বপ্ন বাস্তবে পরিণত করবে। ইরফান বলেন, ‘তিনি ছিলেন খুবই গুরুত্বপূর্ণ সাহিত্যিক। অসাধারণ সব রচনা রয়েছে তাঁর। আমি তাঁকে খুবই শ্রদ্ধা করি। আমি তাঁর জীবনভিত্তিক একটি চলচ্চিত্র নির্মাণ করতে চাই।’
ইরফান আরও বলেন, ‘তিনি যেখানেই থাকুন, শান্তিতে থাকুন। আমি আশা করছি, তাঁর স্বপ্নের দেশ গড়ে তুলবে দেশের মানুষ।’ ইরফান স্মরণ করেন, মহাশ্বেতা দেবী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সংগঠিত হতে সাহায্য করেছেন এবং চেষ্টা করেছেন, তারা যেন নিজ এলাকার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে।