মা হতে যাচ্ছেন বিপাশা বসু?

বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের বিয়ে ছিল এই বছরে বলিউডের সবচেয়ে আলোচিত বিয়ে। এরপর এই জুটির হানিমুন, কারওয়া চৌথ—সবকিছুই ভারতের গণমাধ্যমে বেশ ফলাও করে প্রকাশিত হয়েছে। এখন শোনা যাচ্ছে, এই তারকা দম্পতি তাঁদের প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। ভারতের কয়েকজন গণমাধ্যমকর্মী এই বিষয়ে বিপাশা ও করণের কাছে জানতে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁরা সাড়া দেননি।
একটি সূত্র জানায়, বিপাশা বসুকে নাকি কয়েক মাস ধরে প্রসূতিবিদের সঙ্গে যোগাযোগ করতে দেখা গেছে। এ ছাড়া আজকাল তিনি প্রায়ই ক্লিনিকে যাচ্ছেন। এ জন্যই হয়তো অনেকে ধরে নিয়েছেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী এখন সন্তানসম্ভবা। তবে এখবর সত্যি, নাকি শুধুই গুজব, সেটা এখনো জানা যায়নি। আর বিপাশা বা করণ এই বিষয়ে কোনো মন্তব্য না করা পর্যন্ত নিশ্চিত হয়ে কিছু বলাও যাচ্ছে না।
বিপাশা আর করণ বিয়ে করেছেন এই বছরের ৩০ এপ্রিলে। এটি বিপাশার প্রথম বিয়ে হলেও করণ সিং গ্রোভারের তৃতীয় বিয়ে। কিন্তু আগের দুই সংসারে করণের কোনো সন্তান নেই। বলিউড বাবল।