মাকে বিএমডব্লিউ গাড়ি উপহার দিলেন এ অভিনেত্রী
নায়িকারা পর্দায় যেমন গ্ল্যামারার্স, তেমনি জীবনযাপনেও। তাদের লাক্সারি জীবনের প্রতি ভক্তদের আগ্রহ যেন থামেই না! এবার এক অভিনেত্রী তাঁর মাকে এমনই দামি একটি উপহার দিয়ে খবরের শিরোনাম হলেন।
বলা হচ্ছে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশি খান্নার কথা। সম্প্রতি চলে গেল মা দিবস। সেই দিবসটিকে রাঙিয়ে তুলতে মাকে তিনি উপহার দিলেন বিএমডব্লিউ সেভেন সিরিজের একটি গাড়ি। তাঁর মায়ের স্বপ্ন ছিল এই ব্র্যান্ডের তাঁর একটি গাড়ি থাকবে। মা দিবসে মায়ের সেই স্বপ্ন পূরণ করে সারপ্রাইজ দিলেন এই অভিনেত্রী। গাড়িটির দাম ১ কোটি ৪০ লাখ রুপি।
রাশি খান্নার মায়ের পছন্দ ক্লাসিক ব্লু মেটালিক রঙ। সেই রঙেরই গাড়িটি উপহার হিসেবে নিয়ে এলেন বাড়িতে। সেই গাড়ির একটি ছবিও ঘুরছে অনলাইনে। সেখানে দেখা গেল, গাঢ় নীল রঙের এই গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন রাশি খান্না, তাঁর মা ও বাবা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি ছড়িয়ে দিয়েছেন রাশির ভক্তরা।
রাশির হাতে বেশ কিছু কাজ আছে। ‘পাক্কা কমার্শিয়াল’, ‘শয়তান কি বাচ্চা’, ‘থিরুচিত্রাম্বালা’, ‘সর্দার’, ‘যোদ্ধা’সহ আরও বেশ কিছু ছবিতে দেখা যাবে তাঁকে। খুব শিগগির মুক্তি পাবে ‘থ্যাংক ইউ’ ছবিটি। এই ছবিতে তাঁর বিপরীতে আছেন নাগা চৈতন্য।
২০১৩ সালে মাদ্রাজ ক্যাফে ছবিতে ছোট্ট একটা চরিত্র দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয়েছিল রাশি খান্নার। গেল বছর সেই রাশির হাতে একটি নয়, দুটি নয়, সাতটি সিনেমা! আর প্রতিটি সিনেমার মুখ্য চরিত্রে তিনি। যদিও কোনো দিন অভিনেত্রী হতে চাননি রাশি। তিনি চেয়েছিলেন আইএএস (ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস) কর্মকর্তা হতে। ভালো ছাত্রীও ছিলেন। দিল্লির লেডি শ্রীরাম কলেজে ইংরেজি সাহিত্যে পড়াশোনা শেষ করে কপিরাইটার হিসেবে যোগ দিলেন একটা বিজ্ঞাপনী সংস্থায়।