মাঝি বাইয়া যাও রে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঝি—দ্য মাউন্টেন ম্যান ছবিতে নওয়াজ উদ্দিন
মাঝি—দ্য মাউন্টেন ম্যান ছবিতে নওয়াজ উদ্দিন

‘হাতে নিয়ে গাঁইতি বেঁধে কোমর, ছাড়িয়ে গঞ্জগ্রাম ছাড়িয়ে শহর, ছেলের হাত ধরে এগিয়ে চলে, দূরের পাহাড়টাকে একাই গাঁইতি হাতে করে দিতে সাফ।’ গানের গল্পটাকে সত্যি বানিয়েছিলেন দশরথ মাঝি। পাহাড়ের কারণে কাছের শহরে ঘুরপথে অনেক সময় ধরে যেতে হতো। মরণাপন্ন রোগীকে শহরে নিতে নিতেই সব শেষ!
মাঝি ২২ বছর ধরে একটু একটু করে পাহাড় খুঁড়ে ভেতর দিয়ে পথ বানালেন। ৭৫ কিলোমিটারের দূরত্ব নেমে এল ২ কিলোমিটারে।
এই গল্প নিয়ে মুক্তি পেয়েছে নওয়াজ উদ্দিনের ছবি মাঝি—দ্য মাউন্টেন ম্যান। সাধারণত বিনোদননির্ভর ছবি করা সালমান খান এই ছবির সাফল্য কামনা করে টুইট করেছেন। বজরঙ্গি ভাইজান-এর সাফল্যের পর সালমানের মনে হয়েছে, মানবিক আবেদনের গল্পনির্ভর ছবিই বেশি করে বানানো উচিত। যন্ত্রের দাপটের এই সময়ে মানুষের মানবিকতায় যে ধুলো জমছে! টুইটার।