মাধুরী নয় আলিয়া, সঞ্জয় নয় বরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান
আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান

‘তাম্মা তাম্মা’ গানটির কথা মনে আছে? গানটিতে রুপালি পর্দায় মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্ত নেচেছিলেন ১৯৯০ সালে। গানটি আবারও আসছে নতুন করে। তবে সেখানে দেখা যাবে আলিয়া ভাট ও বরুণ ধাওয়ানকে। ‘বদরিনাথ কি দুলহানিয়া’ ছবিতে গানটি থাকছে।

গানটির সংগীতায়োজক তানিশক বাগচি বলেন, গানে বাপ্পি লাহিড়ি ও অনুরাধা পাড়োয়ালের মূল কণ্ঠই রাখা হয়েছে। শুধু সংগীতায়োজনে এই সময়কে ধরা হয়েছে। বাদশাকে দিয়ে চমক থাকবে, থাকবে কিছু র‍্যাপের অংশ। মুম্বাইতে বরুণ ও আলিয়া গানটির সঙ্গে নাচবেন। কোরিওগ্রাফি করবেন বস্কো মার্টিস।

এর আগে অন্য আরেকটি ছবি ‘কমান্ডো টু’তেও গানটিকে নতুন করে তৈরি করা হয়েছে। ‘বদরিনাথ কি দুলহানিয়া’ ছবিটি পরিচালনা করেছেন শশাঙ্ক খেইতান। আগামী বছরের ১০ মার্চ মুক্তি দেওয়ার কথা আছে। বলিউড হাঙ্গামা