মাধুরী হতে চাননি আলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়া ভাট
আলিয়া ভাট

নতুন ছবি ‘বদরিনাথ কি দুলহানিয়া’-এর জন্য ‘তাম্মা তাম্মা’ গানটি নতুন করে তৈরি করেছেন পরিচালক শশাঙ্ক খৈতান। ২৭ বছর আগে ‘থানেদার’ ছবিতে এই গানে নেচেছিলেন মাধুরী দীক্ষিত আর সঞ্জয় দত্ত। আর রিমেক সংস্করণে নাচবেন আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান। তবে, মাধুরীর সঙ্গে নিজের তুলনা শুনতে নারাজ আলিয়া। তিনি বলেন, ‘আমি তাঁর একটি গানে নেচেছি বটে কিন্তু কখনোই মাধুরী হওয়ার চেষ্টা করিনি।’

সম্প্রতি ‘বদরিনাথ কি দুলহানিয়া’ ছবির তাম্মা তাম্মা গানের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এর আগে মাধুরী নিজেও এই গানের প্রচারে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানে আলিয়া ভাট জানান, এই গানের শুটিং করার আগেই মাধুরীর সঙ্গে তিনি ও বরুণ দেখা করেছিলেন। মাধুরীর সঙ্গে সাক্ষাতের আগে নাকি ভয়ে অস্থির হয়ে ছিলেন এই নায়িকা। তাঁর ভাষ্য, ‘পরের দিন মাধুরী ম্যামের সঙ্গে দেখা করব ভেবে আমি রাতে দুঃস্বপ্ন দেখেছিলাম।’

আলিয়া ভাট, মাধুরী দিক্ষীত ও বরুন ধাওয়ান
আলিয়া ভাট, মাধুরী দিক্ষীত ও বরুন ধাওয়ান


তবে, গানের ভিডিও প্রকাশের পর সবার কাছ থেকে ইতিবাচক সাড়াই পাচ্ছেন আলিয়া ও বরুণ। মাধুরীর তাম্মা তাম্মা ভালো ছিল না আলিয়ারটি? এই প্রশ্নের উত্তরে আলিয়া বলেন, ‘আমি আমার মতো করে ভালো করার চেষ্টা করেছি। মাধুরী দীক্ষিত হওয়ার চেষ্টা করিনি।’ পিঙ্কভিলা।