মান্নাতের বারান্দায় দেখা দিলেন শাহরুখ, সঙ্গে আব্রাহাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই চেনা দৃশ্য। শাহরুখ–ভক্তদের প্রিয় দৃশ্য বললে বাড়াবাড়ি হবে না । তাঁদের প্রিয় তারকা বলিউড বাদশাহ শাহরুখ খান নিজের বাড়ি মান্নাতের বারান্দায় এসে হাজার হাজার অনুরাগীকে জানান ঈদের শুভেচ্ছা। বছরে দুই দিন—এই দুটি দিনের অপেক্ষায় থাকেন তাঁর অগুনতি ভক্ত। বলিউডের বাদশাহকে একবার দর্শনের জন্য দূরদূরান্ত থেকে তাঁরা ছুটে আসেন।
আজ রোববার এই চেনা দৃশ্য দেখা গেল মুম্বাইয়ে। প্রতিবছর ঈদ আর জন্মদিনে কিং খান মান্নাতের বারান্দায় এসে তাঁর ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। কিন্তু কোভিডের কারণে তিনি সবাইকে অনুরোধ করেছিলেন যে মান্নাতের বাইরে ভিড় না করতে। অবশেষে গত ঈদুল ফিতরের দিন শাহরুখ দেখা দিলেন তাঁর ভক্তদের সামনে। দুই মাসের মাথায় আবার ঈদুল আজহায় দেখা দিলেন শাহরুখ। সঙ্গে ছোট ছেলে আব্রাহাম।

দুই ঈদে তার প্রমাণ পাওয়া গেল মান্নাতের বাইরে হাজার হাজার মানুষের ভিড় দেখে। বিপুল জনতাকে সামাল দিতে রীতিমতো হিমশিম খেয়েছে পুলিশ।
শাহরুখ ইতিমধ্যে রাজকুমার হিরানির সঙ্গে ‘ডানকি’ ছবির কথা ঘোষণা করেছেন। এই ছবিতে তাঁর সঙ্গে আছেন তাপসী পান্নু। দীর্ঘদিন পর তিনি ‘পাঠান’ ছবির মাধ্যমে আবার রুপালি পর্দায় আসতে চলেছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে কিং খান ছাড়া আছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানাসহ আরও অনেকে।