মামাজান সালমান!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের ‘ভাইজান’ সালমান খান মামা হয়েছেন। আজ ৩০ মার্চ বুধবার তাঁর বোন অর্পিতা খানের কোল আলো করে জন্ম নিয়েছে এক ছেলেসন্তান। গর্বিত বাবা-মা ছেলের নাম রেখেছেন আহিল। স্বাভাবিকভাবেই খান পরিবারে বইছে আনন্দের বন্যা। বইবেই তো, অর্পিতা খান-আয়ুশ শর্মা জুটির প্রথম সন্তান বলে কথা!

বলিউডের বিখ্যাত খানদের ঘনিষ্টজন অভিনেতা পুলকিত সম্রাট সম্প্রতি এক টুইট বার্তায় খান পরিবারে নতুন এই সদস্য’র আগমনের সুখবরটি জানান। ‘সানাম রে’ ছবির অভিনেতা পুলকিত টুইট বার্তায় লেখেন, ‘আমাদের জীবনে খুদে সদস্যের আগমন উপলক্ষে অভিনন্দন জানাই নতুন বাবা-মা আয়ুশ শর্মা এবং অর্পিতা খানকে। আর আহিলকে জানাই উষ্ণ স্বাগতম।’
এদিকে, নতুন মামা সালমান খান এখন ‘সুলতান’ ছবির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। জানা গেছে, নতুন সদস্যের আগমনের খবর শুনে তিনি যারপরনাই আনন্দিত এবং উল্লসিত। টাইমস অব ইন্ডিয়া।