মারদানির প্রচারে কলকাতায় রানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের পর রানী মুখার্জি
বিয়ের পর রানী মুখার্জি

ফেব্রুয়ারিতে আদিত্য চোপড়াকে বিয়ে করার পর এই প্রথম নিজ শহর কলকাতায় এলেন রানী মুখার্জি। বলিউডের এই বাঙালি তারকা তাঁর নতুন ছবি মারদানির প্রচার চালানোর জন্যই এসেছেন এ শহরে। ২২ আগস্ট মুক্তি পাচ্ছে রানী অভিনীত এই ছবিটি।
ছবির শুভ কামনায় রানী মঙ্গলবার পুজো দিলেন কলকাতার কালীঘাটের কালীমন্দিরে। রানী মুখার্জিকে একনজর দেখার জন্য কালীঘাটে ছিল উপচেপড়া ভিড়। এখানেই তিনি বললেন, নারী পাচারকে কেন্দ্র করে তৈরি হয়েছে মারদানি। পাশাপাশি তিনি এ কথাও বললেন, কন্যাসন্তানদের রক্ষা করুন, আর মহিলারা নিজেদের আত্মরক্ষার কৌশল আয়ত্ত করুন।