মারমুখী চরিত্রে ক্যাটরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ

প্রেমের গল্পেই বেশির ভাগ দেখা গেছে ক্যাটরিনা কাইফকে। এবার ধুন্ধুমার মারামারির দৃশ্যে দেখা যাবে তাঁকে। ‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়াল ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে তাঁকে দেখা যাবে মারমুখী চরিত্রে। সঙ্গে থাকবেন অ্যাকশন তারকা সালমান খান। খুব শিগগির তিনি মারামারি শেখা শুরু করবেন।

‘এক থা টাইগার’ ছবিতে সালমান একজন ভারতীয় গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছিলেন। আর ক্যাটরিনা ছিলেন পাকিস্তানি গুপ্তচর।
‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিং শুরু হবে আগামী বছর মার্চ মাসে। একই বছরে ডিসেম্বরে মুক্তির কথা বলেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। সিক্যুয়ালটি পরিচালনা করবেন আলী আব্বাস জাফর। মিড ডে