মারাঠি ছবি প্রযোজনায় জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার জন এব্রাহাম অভিনীত ‘ঢিশুম’ ছবিটি মুক্তি পাবে। এই কটা দিন ছবির প্রচারে ভীষণ ব্যস্ত সময় কাটাতে হয়েছে তাঁকে। তবে এর ফাঁকে ফাঁকেই জন কিন্তু সামনের কাজের পরিকল্পনা সেরে ফেলেছেন। অভিনয়ের পাশাপাশি একটি প্রযোজনা প্রতিষ্ঠানও পরিচালনা করেন জন।
এর আগে হিন্দি কয়েকটি ছবি প্রযোজনা করেছেন তিনি। এবার আঞ্চলিক ছবি প্রযোজনার কথা ভাবছেন। শোনা যাচ্ছে, মারাঠি ভাষার দুটি ছবি প্রযোজনা করতে যাচ্ছেন এই তারকা।
জনের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, জন সব সময়ই ভিন্ন ভিন্ন ভাষার ছবি প্রযোজনা করতে চান। আর এর শুরুটা বোধ হয় মারাঠি ছবি দিয়েই হতে যাচ্ছে। এর আগে ‘ভিকি ডোনার’, ‘মাদ্রাজ ক্যাফে’, ‘রকি হ্যান্ডসাম’ প্রযোজনা করেছেন জন এব্রাহাম। বলিউড হাঙ্গামা।