মার্শাল আর্টের স্কুল খুলছেন টাইগার শ্রফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইগার শ্রফ
টাইগার শ্রফ

টাইগার শ্রফ যেন মাইকেল জ্যাকসন ও ব্রুস লির মিলিত রূপ—এটা বলা বোধ হয় ভুল হবে না। ইতিমধ্যেই তা প্রমাণ করেছেন বলিউডের উঠতি তারকা টাইগার শ্রফ। বিগত ছবিগুলোতে মার্শাল আর্টের প্রমাণ দিয়েছেন এ অভিনেতা। আর সামনের ‘মুন্না মাইকেল’ ছবি দিয়ে প্রমাণ করবেন ওপরের কথাটুকু একেবারেই মিথ্যা নয়।

এবার এ অভিনেতা ঘোষণা দিলেন ভারতজুড়ে খুলবেন স্কুল। তবে অন্য সাধারণ স্কুলের মতো এটি নয়। মিশ্র মার্শাল আর্ট শেখানো হবে সেখানে। নিজের পরিকল্পনা নিয়ে টাইগার বললেন, ‘হ্যাঁ, এটা আমার স্বপ্ন ও ইচ্ছা যে মিশ্র মার্শাল আর্টকে ছড়িয়ে দেওয়া।’ তিনি তাঁর এক বন্ধুকে সঙ্গে নিয়ে পূরণ করবেন এই স্বপ্ন। প্রথমে তিনি খুলবেন ভারতজুড়ে মিশ্র মার্শাল আর্টের স্টুডিও। প্রথম ব্যাচ খুলতে চান মুম্বাই, পুনে, দিল্লি ও বেঙ্গালুরুতে।
এই মুহূর্তে টাইগার ব্যস্ত ‘মুন্না মাইকেল’ দিয়ে। সামনে আসছে ‘বাঘি’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘বাঘি টু’। বলিউড হাঙ্গামা