মালদ্বীপে সোনাক্ষী, সাগর পাড়ের ছবি ভাইরাল

গেল মাসে হঠাৎ ছড়িয়ে পড়ে খবরটি, অর্থ প্রতারণার অভিযোগে জামিনের অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে। অবশ্য দুই দিন পর শত্রুঘ্ন কন্যা জানান, কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই তাঁর বিরুদ্ধে। গুজবে কান দিতে নিষেধ করেছেন তিনি। সব মিলিয়ে নানা রকমের চাপে ছিলেন সোনাক্ষী। হয়তো সব চাপ দূরে রেখে একটু স্বস্তির আশায় বেরিয়ে পড়েছেন এই তারকা। ঘুরে বেড়াচ্ছেন মালদ্বীপে। সেখানকার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছেন। চলুন দেখি, সেখান থেকে বাছাই করা কিছু ছবি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
মালদ্বীপ মানেই সমুদ্রের পাশে সময় কাটানো।
২ / ১১
লাল রঙের বিচ ড্রেসে সোনাক্ষী
৩ / ১১
মুক্ত বিহঙ্গ একেই বলে বোধ হয়।
৪ / ১১
চৈত্রের এই দাবদাহে সোনাক্ষীর ছবিগুলো ভক্তদের চোখের আরাম।
৫ / ১১
প্রাণ খুলে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন সোনাক্ষী।
৬ / ১১
সাগড়ের পাড়ে মনের আনন্দে ছুটে বেড়ানো।
৭ / ১১
একসময় ওজন নিয়ে ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন সোনাক্ষী।
৮ / ১১
সুইমিং পুলে জলকেলিতে মেতেছেন শত্রুঘ্ন কন্যা।
৯ / ১১
বলা বাহুল্য, বলিউড তারকাদের ছুটি কাটানোর অন্যতম গন্তব্য হলো মালদ্বীপ।
১০ / ১১
ছুটি কাটাতে মালদ্বীপ গিয়েছেন সোনাক্ষী।
১১ / ১১
সাগরবেলায় একান্তে সময় কাটছে সোনাক্ষী।