মালালার পছন্দের তারকা শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান ও মালালা ইউসুফজাই
শাহরুখ খান ও মালালা ইউসুফজাই

শুধু ভারত নয়, বলিউডের ছবির ভক্ত ছড়িয়ে আছে সারা বিশ্বেই। অনেক বিখ্যাতজনই বলিউডের ছবি ও তারকাদের প্রতি তাঁদের ভালোবাসা জানিয়েছেন। সম্প্রতি সে তালিকায় যুক্ত হয়েছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। মালালা সম্প্রতি তাঁর বলিউড প্রীতির কথা জানিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘হানি সিংয়ের গান শুনতে আমার বেশ ভালো লাগে।’ মালালা আর যা জানিয়েছেন তা হলো, শাহরুখ খানকে খুব পছন্দ করেন তিনি।
আর দশজনের মতো বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে, রেস্তোরাঁয় খেতে পছন্দ করেন মালালা। সর্বশেষ দেখেছেন সালমান খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমাটি। এ প্রসঙ্গে মালালা বলেন, ‘ছবি শেষ হওয়ার পরও যেন হাততালি বন্ধই করতে পারছিলাম না আমি!’
মালালাকে প্রশ্ন করা হয়েছিল, শেষবার কখন তিনি প্রাণখুলে হেসেছেন। এখানেও উঠে এসেছে বলিউডের স্তুতি— যখন তিনি অমিতাভ বচ্চনের ‘পিকু’ দেখেছিলেন, ঘটনাটা সেসময়ের। টয়লেটের একটি মজার দৃশ্য ছিল ছবিটিতে। সেই দৃশ্যের কথা মনে এলে এখনো নাকি হেসে কুটিকুটি হন মালালা।
তবে যতই তিনি সালমান বা অমিতাভের প্রশংসা করুন না কেন, মালালার পছন্দ বলিউড বাদশাহ শাহরুখ খানকেই। শাহরুখের দখলে নাকি ‘পরশপাথর’ আছে। যা করেন তাই মালালার ভালো লাগে।
এ প্রসঙ্গে মালালা বলেন, ‘তাঁর যত সিনেমা দেখছি সব ভালো লেগেছে আমার। আর ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ হচ্ছে তাঁর সর্বকালের সেরা ছবি।’