মাসপ্রতি একটি করে পোস্টার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদিত্য চোপড়া
আদিত্য চোপড়া

পরিচালক হিসেবে আদিত্য চোপড়াকে খুব কম দেখা যায়। প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের ব্যবসা নিয়ে তাঁকে এত ব্যস্ত থাকতে হয় যে, ছবি নির্মাণের তেমন ফুসরত পান না। কিন্তু বক্স অফিসে ঝড় তোলার ক্ষমতা রাখেন ষোলো আনা। বেশ বিরতি দিয়ে করা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘মোহাব্বতে’ ও ‘রব নে বানা দি জোড়ি’ ছবিগুলো সেটা প্রমাণ করেছে।
তার মানে আদি চোপড়ার ছবি মানেই বিশেষ কিছু। এবার আট বছর পর আসছে তাঁর নতুন ছবি ‘বেফিকরে’। এই ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং ও বাণী কাপুর। এই প্রথম তাঁর ছবিতে শাহরুখ খান নায়ক হলেন না।
‘বেফিকরে’ মুক্তি পাচ্ছে আগামী ৯ ডিসেম্বর। এ উপলক্ষে এপ্রিল থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে। প্রতি মাসের ৯ তারিখে মুক্তি পাচ্ছে একটি করে পোস্টার! এই যেমন আজ (৯ জুলাই) মুক্তি পেল ‘বেফিকরে’র চতুর্থ পোস্টার।
আগামী ডিসেম্বর পর্যন্ত পোস্টার মুক্তি চলতে থাকবে। তার মানে সামনে আসছে আরও পাঁচটি পোস্টার। আর সেটি হলে মোট পোস্টারসংখ্যাও হবে ৯!এ পোস্টারগুলোর একটি বিষয় এক। প্রতিটি পোস্টারেই শোভা পাচ্ছে রণবীর ও বাণীর চুমুদৃশ্য।ছবি প্রচারণার এই নতুন কৌশল চতুর্থবারের মতো সাফল্য এনে দেবে কি? আদি চোপড়া হয়তো বলবেন, ‘আরে, ডিসেম্বর তো আসতে দিন!’

‘বেফিকরে’ পোস্টার, মে
‘বেফিকরে’ পোস্টার, মে
‘বেফিকরে’ পোস্টার, জুন
‘বেফিকরে’ পোস্টার, জুন