মাহিরার দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহিরা খান
মাহিরা খান

পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের দুঃখ একটাই। কপাল গুনে সুযোগ এল বলিউডের কিং খানের সঙ্গে অভিনয়ের। মুক্তি পেল ‘​রইস’। অথচ তাঁর নিজের দেশ পাকিস্তানেই ছবিটি চালানো হবে না।

শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ ছবিতে অভিনয় মাহিরার জীবনের একটি উল্লেখযোগ্য অর্জন। বহু রক্তচক্ষু পেরিয়ে অবশেষে মুক্তি পেল সেই ছবি। অথচ তাঁর নিজের দেশের দর্শকেরা ছবিটি দেখতে পাবেন না। হতাশ মাহিরা বলেন, ‘শাহরুখ খানের নায়িকা হওয়া আমিই প্রথম পাকিস্তানি অভিনেত্রী। পাকিস্তানে ছবিটি মুক্তি না পাওয়ায় মনে হচ্ছে আমার এই সাফল্য জলে গেল।’
যদিও এর আগে বেশ কিছু খবরে বলা হয়েছিল, পাকিস্তানে বলিউডের ছবি চালানো হবে। দেশটির সম্ভাবনাময়ী এই অভিনেত্রী বলেন, ‘আশা করি পাকিস্তানেও এক সময় বলিউড ছবি চলবে। আমার কাছে কিন্তু পাকিস্তানের ছবির গুরুত্বই আগে। চরিত্রের সঙ্গে আমি আপস করি না। মূলত মানসম্পন্ন কাজ ও উল্লেখযোগ্য চরিত্রগুলোতেই আমি কাজ করতে চাই।’ টাইমস অব ইন্ডিয়া