মায়ের জন্মদিন, তাই প্রিয়াঙ্কা লন্ডনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইটারে প্রিয়াঙ্কার পোস্ট করা মা মাধু চোপড়ার ছবি
টুইটারে প্রিয়াঙ্কার পোস্ট করা মা মাধু চোপড়ার ছবি
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড ছাপিয়ে হলিউডেও ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ নিয়েই ব্যস্ততা সবচেয়ে বেশি। কিন্তু তাই বলে মায়ের জন্মদিনে তাঁর পাশে না থাকলে চলে?
মা-ই তো অনেক কষ্ট আর ত্যাগ স্বীকার করে আমাদের পৃথিবীতে নিয়ে আসেন। তারপর বেড়ে ওঠার প্রতিটি মুহূর্তে, আমাদের ভালোমন্দের সঙ্গে নিজেকে জড়িয়ে নেন গভীর মমতায়। বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া তাই নিজের সব ব্যস্ততা একপাশে সরিয়ে রেখে, গত বৃহস্পতিবারই উড়ে গেলেন লন্ডনে।
কেমন কাটল মায়ের জন্মদিন? প্রজ্বলিত মোমবাতি এবং সুন্দর একটি কেকসহ রেস্তোরাঁয় তোলা মায়ের ছবি টুইট করে প্রিয়াঙ্কা সে কথাও জানিয়েছেন ভক্তদের। লিখেছেন, ‘লন্ডন শহরে জন্মদিনের রাত! তোমাকে (মাকে) ভালোবাসি!’
প্রিয়াঙ্কা আরও জানান, লন্ডনে দারুণ সময় কাটছে তাঁর, ভালো লাগছে বৃষ্টি এবং সেখানকার সংবাদমাধ্যমকেও।
লন্ডন বেড়ানো শেষে প্রিয়াঙ্কা যাবেন প্যারিস। সেখান থেকে আবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফিরে গিয়ে ‘কোয়ান্টিকো’র দ্বিতীয় মৌসুমের প্রচারের কাজে মন দেবেন। তথ্যসূত্র: মিড-ডে