মিথ্যাবাদী ফারহান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারহান আখতার
ফারহান আখতার

মিথ্যা কথা নাকি ছোটবেলা থেকেই বেশ গুছিয়ে বলতে পারতেন অভিনেতা-পরিচালক ফারহান আখতার! এতটাই নাটুকেপনা করতেন যে বিরক্ত করে ফেলতেন তাঁর মাকে। বাধ্য হয়ে তাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলেন তাঁর মা। ফারহানের বোন জয়া আখতার সম্প্রতি তার ভাই সম্পর্কে এমনই তথ্য জানিয়েছেন টিএনএনকে। 

জয়া বলেন, ‘ফারহানের মিথ্যা বলার দক্ষতা আর অভিনয়গুণ থেকে সবাই ভেবেই নিয়েছিলেন যে সে অভিনেতাই হবে! তবে শুধু অভিনয় নিয়েই যে ফারহান পড়ে থাকেনি, তাতে পরিবারের সবাই খুশি। প্রযোজক, পরিচালক, গায়ক, চিত্রনাট্যকার এমনকি টিভির উপস্থাপক হিসেবেও খ্যাতি পেয়েছে সে।’

জয়া আরও বলেন, ‘মা যখন ফারহানকে ক্যারিয়ার নিয়ে না ভাবলে বাড়ি থেকে বের করে দেবেন বলে সতর্ক করলেন, তখনই কেবল দিল চাহতা হ্যায় ছবির চিত্রনাট্য লিখতে বসল সে!’