মুক্তি পেল 'বেফিকর'-এর ট্রেলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বেফিকর’ ছবির একটি দৃশ্য
‘বেফিকর’ ছবির একটি দৃশ্য

একটি ছবিতে এত এত চুম্বনদৃশ্য কেন রাখতে হবে, তা পরিচালক আদিত্যই ভালো জানেন। তাঁর নতুন ছবি ‘বেফিকর’ মুক্তি না পেলেও মুক্তি পেয়েছে এর ট্রেলার। সেটি দেখলেই আঁচ করা যায়, কী পরিমাণ চুম্বনদৃশ্যে সয়লাব হয়ে আছে ছবি।


গতকাল মঙ্গলবার মুক্তি পেয়েছে ‘বেফিকর’ ছবির ট্রেলার। ফ্রান্সের প্যারিস শহরটা বেশ চমৎকারভাবে উঠে এসেছে তাতে। ২০১৩ সালে ‘শুদ্ধ দেশি রোমান্স’-এর পর আবারও ‘বেফিকর’ ছবিতে দেখা যাবে নায়িকা বাণী কাপুরকে। ট্রেলারে বেশ সাহসী ভূমিকায় দেখা গেছে প্রাণচাঞ্চল্যে ভরপুর এই নায়িকাকে। তবে চুম্বন যেন একটু বেশি বেশিই হয়ে গেছে। রণবীরের কথা বাদ থাকুক। দর্শকপ্রিয়তায় তাঁর অবস্থান নিয়ে কোনো কথা হবে না। তবে ছোট্ট একটি ঝুঁকি রয়েই গেল। দীপিকার মতো রূপসীর পর একেবারেই নতুন বাণীকে তাঁর সঙ্গে কীভাবে নেবে দর্শক, সেটাও ভাবনার বিষয়।


সব হিসাব মেলাতে অপেক্ষা করতে হবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। প্যারিস শহর, অতিরিক্ত রোমাঞ্চ ও চুমু ছড়িয়ে থাকা ‘বেফিকর’ বছরের শেষ ব্যবসাসফল ছবি হতেও পারে। ফার্টপোস্ট ও অন্যান্য