মুক্তির আগেই রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালোন ছবির পোস্টার
অ্যালোন ছবির পোস্টার

মুক্তির আগেই রেকর্ড গড়ল বিপাশা বসু ও করণ সিং গ্রোভার অভিনীত ভৌতিক ছবি অ্যালোন। ইউটিউবে ছবিটির ট্রেইলার প্রকাশের মাত্র ৪৮ ঘণ্টার মাথায় ২০ লাখ দর্শক সেটি দেখে ফেলেন। এর আগে বলিউডের আর কোনো ভৌতিক ছবির ক্ষেত্রে এমনটি ঘটেনি। এভাবে ইউটিউবে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশিবার দেখা ভৌতিক ছবির ট্রেইলার হিসেবে রেকর্ড গড়েছে অ্যালোন।
ইউটিউবে অ্যালোন ছবির ট্রেইলার ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি এটি অনেক পছন্দও করেছেন দর্শকেরা। ট্রেইলার দেখার পর ৯৫ শতাংশ দর্শকই লাইক দিয়েছেন। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
অ্যালোন ছবিতে জোড়া লাগা যমজ বোনের চরিত্রে অভিনয় করেছেন বিপাশা বসু। ছবির কাহিনিতে দেখা যাবে, দুই বোনের একজনের রহস্যজনক মৃত্যুর পর ভৌতিক নানা কাণ্ড ঘটতে থাকে। ভূষণ প্যাটেল পরিচালিত ছবিটি মুক্তি পাবে নতুন বছরের ১৬ জানুয়ারি।
অ্যালোন ছবির ট্রেইলার দেখতে ক্লিক করুন