মুখ খুললেন বিপাশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি সন্তানসম্ভবা কি না, এ নিয়ে ছড়িয়েছিল খবর। অনেকেই ছেপেছিল তা। ছড়িয়ে গিয়েছিল এ খবর অনলাইন মাধ্যমেও। বিপাশা বসু বললেন, ‘এটা ডাহা মিথ্যা কথা।’ আর তাতেই সব ধরনের গুজবের অবসান হলো।
এ বছরের এপ্রিলে করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে মহা আনন্দে আছেন বিপাশা বসু। এরই মধ্যে কাজটাজ বাদ দিয়ে তিনি দিল্লিতে শ্বশুরবাড়ি ঘুরে এসেছেন। দারুণ সময় কাটছে তাঁর।
কিন্তু নতুন এই বিবাহিত জুটি কিছুদিন হলো স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞের কাছে ঘন ঘন যাতায়াত করায় অনেকের মনে সন্দেহ আসে—বিপাশা সন্তানসম্ভবা নয়তো? গণমাধ্যমের এসব খবরে খানিকটা খেপেছেন এই তারকা। বলেছেন, ‘মা হতে যাচ্ছি বলে যে খবর বেরিয়েছে গণমাধ্যমে, তা ডাহা মিথ্যা।’ সেই সঙ্গে যোগ করেছেন, ‘আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদেরই নিতে দিন।’ টাইমস অব ইন্ডিয়া