মুখ খুললেন শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফ জবাব দিয়ে দিলেন শাহরুখ খান। বললেন, সমস্যাটা পুলিশ কিংবা পুলিশের পোশাকে নয়। সমস্যাটা আসলে দৃষ্টিভঙ্গির। নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি।
কদিন আগে কলকাতা পুলিশের বার্ষিক অনুষ্ঠানে এক নারী পুলিশকর্মী মঞ্চে শাহরুখের সঙ্গে নেচেছেন। এরপর বিতর্ক শুরু হয়ে যায়। কিন্তু শাহরুখ বললেন, ‘সত্যিই অদ্ভুত। চার-পাঁচ বছর আগে বীরজারার শুটিংয়ে আমার সঙ্গে সেনাবাহিনীর জোয়ানরা ইউনিফর্ম পরেই নেচেছে। তাতে তো কোনো সমস্যা হয়নি! আসলে একজন নারী পুলিশ ইউনিফর্ম পরে নাচাতেই সমস্যা। পুরুষ আর নারীর এই প্রভেদ জঘন্য।’ আইএএনএস।