মুম্বাইয়ে রকডেল বাংলোয় হলো সোনমের বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড তারকা সোনম কাপুর আজ মঙ্গলবার সকালে বিয়ে করেছেন। বর তাঁর প্রেমিক আনন্দ আহুজা। দিল্লির ব্যবসায়ী আনন্দের সঙ্গে সোনমের পরিচয় এক বন্ধুর মাধ্যমে। আজ একটি বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে সোনম আর আনন্দের বিয়ের কথা জানিয়েছে কাপুর ও আহুজা পরিবার।

মুম্বাইয়ে রকডেল বাংলোয় শিখ রীতিতে বিয়ে হয়েছে সোনম ও আনন্দের। বিয়েতে সোনম পরেছেন অনুরাধা ভাকিলের নকশা করা একটি লাল লেহেঙ্গা। ঘরোয়া আয়োজনের এই বিয়েতে শুধু পরিবার ও কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন।

আজ সকালে সোনম-আনন্দের বিয়ের আয়োজনে এসেছিলেন অমিতাভ বচ্চন, শ্বেতা বচ্চন, অভিষেক বচ্চন, আমির খান ও তাঁর স্ত্রী কিরণ রাও, পরিচালক সতীশ কৌশিক, কারিনা কাপুর খান, কারিশমা কাপুর, সাইফ আলী খান, জ্যাকুলিন ফার্নান্দেজ, স্বরা ভাস্কর, রানী মুখার্জি, করণ জোহর, জাভেদ আখতার, মাসাবা গুপ্তসহ বলিউড ও ফ্যাশন জগতের আরও কয়েকজন।

আজ সন্ধ্যায় মুম্বাইয়ের পাঁচ তারকা লীলা হোটেলে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে আসবেন আরও অনেক অতিথি। জমকালো এই বিবাহোত্তর সংবর্ধনায় নাচগানের আয়োজন থাকবে। ১৪ ও ১৫ মে সোনম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে ফ্রান্সে যাবেন। ফিরে এসেই নেমে পড়বেন তাঁর আসন্ন ছবি ‘ভিরে দি ওয়েডিং’-এর প্রচারে। ধারণা করা হচ্ছে, অক্টোবর-নভেম্বরের দিকে হানিমুনে যেতে পারেন সোনম-আনন্দ জুটি।

নিচের ছবিগুলো ইনস্টাগ্রাম থেকে নেওয়া—

মেহেদি অনুষ্ঠানে সোনম কাপুর
মেহেদি অনুষ্ঠানে সোনম কাপুর
মেহেদি-সন্ধ্যায় সোনম পরেছিলেন সাদা ও সোনালি রঙের একটি লেহেঙ্গা
মেহেদি-সন্ধ্যায় সোনম পরেছিলেন সাদা ও সোনালি রঙের একটি লেহেঙ্গা
সোনমের মেহেদি অনুষ্ঠানের এই পোশাকের নকশা করেছেন আবু জানি ও সন্দীপ খোসলা।
সোনমের মেহেদি অনুষ্ঠানের এই পোশাকের নকশা করেছেন আবু জানি ও সন্দীপ খোসলা।
কনে সোনম কাপুর ও আনন্দ আহুজার সঙ্গে নায়িকা স্বরা ভাস্কর
কনে সোনম কাপুর ও আনন্দ আহুজার সঙ্গে নায়িকা স্বরা ভাস্কর
দুই অতিথিকে নিয়ে সোনমের মা সুনিতা ভবানী
দুই অতিথিকে নিয়ে সোনমের মা সুনিতা ভবানী
চাচাতো বোন সোনমের মেহেদি-সন্ধ্যায় জাহ্নবী ও খুশি
চাচাতো বোন সোনমের মেহেদি-সন্ধ্যায় জাহ্নবী ও খুশি
বাপ-বেটা অর্জুন কাপুর ও বনি কাপুর
বাপ-বেটা অর্জুন কাপুর ও বনি কাপুর
ফারাহ খানের তিন সন্তানের সঙ্গে অভিনেত্রী রেখার পোজ
ফারাহ খানের তিন সন্তানের সঙ্গে অভিনেত্রী রেখার পোজ
সোনম কাপুর ও করণ জোহর
সোনম কাপুর ও করণ জোহর
এক ফ্রেমে অনিল কাপুরের তিন সন্তান হর্ষবর্ধন কাপুর, সোনম কাপুর ও রিয়া কাপুর
এক ফ্রেমে অনিল কাপুরের তিন সন্তান হর্ষবর্ধন কাপুর, সোনম কাপুর ও রিয়া কাপুর
সোনমের মেহেদি আয়োজনে এসেছিলেন শিল্পা শেঠি, রেখা ও রানী মুখার্জি
সোনমের মেহেদি আয়োজনে এসেছিলেন শিল্পা শেঠি, রেখা ও রানী মুখার্জি
ক্যাটরিনা কাইফ আর সোনম কাপুর
ক্যাটরিনা কাইফ আর সোনম কাপুর
সোনমের বিয়ের দিন সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অনিল কাপুর
সোনমের বিয়ের দিন সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অনিল কাপুর
বিয়ের কনের সাজে সোনম কাপুর
বিয়ের কনের সাজে সোনম কাপুর
সোনমের বিয়ের পোশাক নকশা করেন অনুরাধা ভাকিল
সোনমের বিয়ের পোশাক নকশা করেন অনুরাধা ভাকিল
আনন্দ আহুজা ও সোনম কাপুর আজ মঙ্গলবার সকালে বিয়ে করেছেন
আনন্দ আহুজা ও সোনম কাপুর আজ মঙ্গলবার সকালে বিয়ে করেছেন
সোনমের বিয়েতে এসেছিলেন অমিতাভ বচ্চন, তাঁর মেয়ে শ্বেতা বচ্চন ও ছেলে অভিষেক বচ্চন
সোনমের বিয়েতে এসেছিলেন অমিতাভ বচ্চন, তাঁর মেয়ে শ্বেতা বচ্চন ও ছেলে অভিষেক বচ্চন
পরিবারের মানুষদের সঙ্গে কনে বেশে সোনম কাপুর
পরিবারের মানুষদের সঙ্গে কনে বেশে সোনম কাপুর