মুম্বাইয়ের পূজামণ্ডপে তারার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবরাত্রির শেষ দিনে বলিউড তারকারা ভিড় করেন মুম্বাইয়ের বিভিন্ন পূজামণ্ডপে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জুহুর পূজামণ্ডপে সবচেয়ে বেশি তারকার উপস্থিতি দেখা যায়। বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় অনেক অবাঙালি তারকাও অংশ নিয়েছেন। নায়িকা আলিয়া ভাট সম্প্রতি ‘রাজি’ ছবির শুটিং শেষ করে কাশ্মীর থেকে মুম্বাই ফিরেছেন। সামনে অয়ন মুখার্জির ‘ড্রাগন’ ছবিতে এই তারকাকে জুটি বাঁধতে দেখা রণবীর কাপুরের সঙ্গে। পরিচালকের নিমন্ত্রণে বলিউডের নতুন এই জুটিও দেবীর দর্শন পেতে গিয়েছিলেন জুহুর পূজামণ্ডপে। ছবি গুলো ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

পূজামণ্ডপে খুনসুটিতে মেতেছেন দুই প্রজন্মের দুই তারকা রানী মুখার্জি ও রণবীর কাপুর। রণবীরের প্রথম ছবি ‘সাওয়ারিয়া’তে অতিথি চরিত্রে রানী মুখার্জিও অভিনয় করেছিলেন। সেই স্মৃতিচারণাই করছিলেন দুজন?

পূজা দেখতে গিয়ে প্রতিমার সামনে দাঁড়িয়ে একটি ছবি না দিলে কী হয়?

পূজামণ্ডপে আগত অতিথিদের নিজের হাতে প্রসাদ বেড়ে দিচ্ছেন নায়ক রণবীর কাপুর

নিজেদের আসন ছবি ‘ড্রাগন’-এর পরিচালক অয়ন মুখার্জিকে মাঝখানে রেখে ছবি তুলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট

মুগ্ধ দৃষ্টিতে দুর্গা প্রতিমা দেখছেন অভিনেত্রী কাজল

সুম্মিতা সেনও দুই মেয়েকে নিয়ে পূজা দেখতে গিয়েছিলেন গতকাল

ভাগ্যশ্রী ও রানী মুখার্জি দুর্গাপূজায় সেজেছিলেন পুরোদস্তুর ঐতিহ্যবাহী সাজে ছবি-ইনস্টাগ্রাম