মেজাজ হারালেন ঋষি-রণধীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহস্পতিবার ঘটনার সময়কার ছবি
বৃহস্পতিবার ঘটনার সময়কার ছবি

না হয় তাঁরা দুজনই জ্যেষ্ঠ শিল্পী, অভিজাত পরিবারের সদস্য, তাই বলে প্রকাশ্যে এভাবে মেজাজ হারিয়ে হাত তুলবেন সংবাদকর্মীর ওপর? রণধীর ও ঋষি কাপুর এমনটাই করলেন।

ঘটনা গতকাল রাতের। বৃহস্পতিবার রাতে একটি ধর্মীয় অনুষ্ঠানে সাংবাদিককে চড় মারেন রণধীর কাপুর। সেখানে ছিলেন ভাই ঋষি কাপুর, ঋষিপুত্র রণবীর কাপুরসহ পরিবারের অন্যান্য সদস্যরাও। অভিযোগ, রণধীরের পর সাংবাদিকদের ওপর চড়াও হন ঋষিও।

ঋষি কাপুর ও রণধীর কাপুর
ঋষি কাপুর ও রণধীর কাপুর

ভারতের মুম্বাইয়ের রাজ কাপুর (আর কে) স্টুডিও থেকে হেঁটে শিবাজি পার্কের দিকে যাচ্ছিলেন পরিবারের সবাই। এ সময় ঋষির সঙ্গে একজন সেলফি তুলতে চাইলে তিনি সে ব্যক্তিকে ঠেলে বের করে দেন।
এখানেই শেষ নয়। সেসময় একজন সাংবাদিক রণধীরের দিকে চ্যানেলের বুম বাড়িয়ে দেন। তখনই তাঁকে সজোরে চড় মারেন রণধীর। পরে আরও দুজন ফটোগ্রাফার এবং একজন সাংবাদিককে চড় মারেন।
গোটা ঘটনা নিয়ে এখন পর্যন্ত কাপুর পরিবারের কোনো সদস্য মুখ খোলেননি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্প সময়ের ব্যবধানে ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস