মেয়ের জন্য কান ফোঁড়ালেন অভিষেক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেক বচ্চনের কোলে মেয়ে আরাধ্য
অভিষেক বচ্চনের কোলে মেয়ে আরাধ্য

মেয়ে আরাধ্যকে অসম্ভব ভালোবাসেন বাবা অভিষেক বচ্চন। মেয়ের কান ফোঁড়ানোর সঙ্গে সঙ্গে নিজের কানও ফোঁড়ালেন বলিউডের এই অভিনেতা। কান ফোঁড়াতে মেয়ে কেমন ব্যথা পায়, তা দেখতেই তিনি কান ফুঁড়িয়ে নিয়েছেন।

বলিউডে কান ফোঁড়ানো এখন পারিবারিক ঐতিহ্যে পরিণত হয়েছে। এর আগেও একবার কান ফুঁড়িয়েছিলেন তাঁরা। ২০১২ সালে ছয় মাস বয়সে আরাধ্যর সঙ্গে কান ফুঁড়িয়েছিলেন অভিষেক ও ঐশ্বরিয়া। এরপর থেকে কানে ছোট আকারের হীরার দুল পরতেন অভিষেক। এবার মেয়ের দ্বিতীয়বার কান ফোঁড়ানোর সময় আরও একবার নিজের কান ফুটা করে নিলেন অভিষেক।