মেয়ে সোনমকে অনিলের শুভেচ্ছাবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনম কাপুর-অনিল কাপুর
সোনম কাপুর-অনিল কাপুর

বলিউড অভিনেত্রী সোনম কাপুর এখন ফ্রান্সে। ১৫ ও ১৬ মে তিনি কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটবেন। একটি প্রসাধনী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হওয়ার সুবাদে ছয় বছর ধরে এ উৎসবে আমন্ত্রণ পাচ্ছেন তিনি। এত বড় উৎসবের লাল গালিচায় হাঁটার সৌভাগ্য তো আর সবার ভাগ্যে জোটে না। মেয়ের এমন অর্জনে তাই গর্বিত বাবা অনিল কাপুর। সোনমকে একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
‘সোনম, কানের জন্য তোমাকে অনেক শুভ কামনা। তোমার এবারের কান উৎসবটি হোক সবচেয়ে সেরা’—ভিডিও বার্তায় এভাবেই মেয়েকে শুভকামনা জানিয়েছেন অনিল কাপুর।
শনিবার ফ্রান্সে পৌঁছেছেন সোনম। বিমানবন্দরেই সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েন এই ফ্যাশন সচেতন ভারতীয় তারকা। তখন তাঁর পরনে ছিল ডিজাইনার অনামিকা খান্নার নকশা করা ক্রিম রঙা দারুণ স্টাইলিশ একটি পোশাক। সঙ্গে ছিলেন তাঁর ছোট বোন ও ডিজাইনার রিয়া কাপুর।

এনডিটিভি।