মেয়েকে অভিনেত্রী বানাতে ভয় শহীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ কাপুর ও তাঁর মেয়ে
শহীদ কাপুর ও তাঁর মেয়ে

পিতার পথে হেঁটে বলিউডে পরিচিত অভিনেতা শহীদ কাপুর। বাবার পথে নিজে হাঁটলেও মেয়েকে অভিনেত্রী বানাতে বেশ ভয় শহীদের।
ভোগ বিএফএফএসের এক সাক্ষাৎকারে এমনটাই বলেন ‘হায়দার’ অভিনেতা। যদি মেয়ে বড় হয়ে অভিনেত্রী হতে চায় তাহলে তিনি কী করবেন? এমন প্রশ্নের জবাবে শহীদ বলেন, ‘আমি খুবই ভয় পাব, যদি সে আমার কাছে অভিনেত্রী হওয়ার বাসনা নিয়ে আসে। কারণ, অভিনয় খুবই কঠিন কাজ।’ তবে কেন শহীদ তাঁর বাবার পথে হেঁটে অভিনেতা হলেন, এমন প্রশ্নের উত্তরে শহিদ বলেন, ‘আমার বাবা দারুণ মানুষ এবং অতিরিক্ত ভালো লোক। তিনি একটু বেশিই খোঁজখবর রাখেন। আমি আমার মেয়ের জন্য বাবার মতো হতে পারব না।’
শহীদ কাপুরকে বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘রেঙ্গুন’ ছবিতে দেখা যাবে। এর আগে বিশালের ‘হায়দার’ ছবিতেও দেখা গেছে তাঁকে। সঞ্জয়লীলা বানশালির ‘পদ্মাবতী’ ছবিতেও অভিনয় করছেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস।