মেয়েদের জন্য 'দঙ্গল' ছবির বিশেষ প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দঙ্গল’ ছবির দৃশ্য
‘দঙ্গল’ ছবির দৃশ্য

এরই মধ্যে নিজ দেশে ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে আমির খানের ছবি ‘দঙ্গল’। কয়েকটি প্রদেশে ছবিটিকে করমুক্ত করা হয়েছে। এবার হরিয়ানার কারনাল জেলায় মেয়েদের জন্য বিশেষ একটি প্রদর্শনীর ব্যবস্থা করেছে জেলা প্রশাসন।
কারনাল জেলা প্রশাসন গতকাল বুধবার এ বিশেষ প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনী দেখতে যেসব পরিবারে অন্তত চারজন মেয়ে আছে, সেসব পরিবারের মেয়েদের আমন্ত্রণ জানানো হয়েছে। খেলাধুলায় ও অন্যান্য জায়গায় নেতৃত্বে মেয়েদের এগিয়ে আসায় উৎসাহ ​দিতে এবং মেয়েদের বেলায় বাবা-মায়ের ইতিবাচক মানসিকতা তৈরিতে এ আয়োজন করা হয়েছে। জেলার অতিরিক্ত ডেপুটি কমিশনার প্রিয়াঙ্কা সোনি বলেন, ৯২৪টি পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কারনাল শহরের একটি মাল্টিপ্লেক্সে এই প্রদর্শনী করা হয়।
ছবিতে মহাবীর সিং ফোগাতের চরিত্রে অভিনয় করেছেন আমির খান। তাঁর দুই মেয়ে গীতা ফোগাত ও ববিতা কুমারীর চরিত্রে অভিনয় করেছেন ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা। ছবিটি পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি। বলিউড হাঙ্গামা