মেয়ের ছড়া থেকে গান বানালেন অক্ষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্ষয় কুমার
অক্ষয় কুমার

‘জলি এলএলবি টু’ সিনেমার প্রচারণা চালাতে এখন ব্যস্ত সময় পার করছেন অক্ষয় কুমার। এরই মধ্যে সিনেমার প্রচারের জন্য একটি গান তৈরি করা হয়েছে। আর মজার বিষয় হলো গান তৈরির ধারণাটি অক্ষয় পেয়েছেন তাঁর মেয়ে নিতারার কাছ থেকে।
একদিন সন্ধ্যায় মেয়ের সঙ্গে খেলছিলেন অক্ষয়। খেলতে খেলতে ‘হি ইজ অ্যা জলি গুড ফেলো’ কবিতাটি বলছিল ছোট্ট নিতারা। আর তখনই অক্ষয়ের মাথায় আসে, ছবির প্রচারের জন্য এই ছড়াটি হতে পারে এক চমৎকার মাধ্যম। তিনি সেই মুহূর্তেই বিষয়টি ‘জলি এলএলবি টু’–এর নির্মাতাকে জানান। তাঁরাও এই প্রস্তাবে সানন্দে রাজি হয়ে যান। এরপর সেই ছড়া থেকে তৈরি হয় একটি গান। ছবির প্রচারের জন্য এখন এই গানটি ব্যবহৃত হচ্ছে।
মাত্র এক দিনে এই গানের শুটিং সম্পন্ন হয়েছে বলে জানায় ছবির একটি সূত্র। এখানে এই ছবির প্রধান দুই অভিনয়শিল্পী অক্ষয় কুমার ও হুমা কুরায়েশী আছেন। সঙ্গে আছেন আরও অনেক নৃত্যশিল্পী। ‘জলি এলএলবি টু’ ছবিটি মুক্তি পাবে ফেব্রুয়ারিতে। বলিউড হাঙ্গামা।